শ্রীলঙ্কায় আবারো জরুরি অবস্থা জারি
অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় আবারো জরুরি অবস্থা জারি করলেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। শুক্রবার (৬ মে) মধ্যরাত থেকে এ নির্দেশ কার্যকর হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট।
বৈদেশিক ঋণের ভারে ভেঙে পড়া অর্থনীতির জন্য রাজনীতিকদের দায়ী করে দেশব্যাপী বিক্ষোভ করছেন শ্রীলঙ্কার নাগরিকরা। দিন দিন বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিক্ষোভকারীরা গোতাবায়া সরকারের পদত্যাগ দাবি করছেন। এরমধ্যে দেশে জরুরি অবস্থা জারি করলেন প্রেসিডেন্ট।
আজ সকালেও পুলিশ বিক্ষোভকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস এবং জলকামান ছুড়েছে। তারা শ্রীলঙ্কার পার্লামেন্টের সামনে বিক্ষোভ করছেন। পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে অ্যাকশনে যায় পুলিশ। যেখানে সরকারের পদত্যাগ দাবিতে ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘট ডাকায় দেশ প্রায় অচল হওয়ার জোগাড়।
মাসব্যাপী ব্ল্যাকআউট এবং খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটে ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দ্বীপ দেশটিতে রাজনীতির ময়দান এখন উত্তাল। ক্ষুব্ধ জনগণ অব্যবস্থাপনার জন্য এই সংকটের জন্মদাতা সরকারের পদত্যাগ দাবিতে অব্যাহতভাবে বিক্ষোভ করে যাচ্ছে। ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর কখনো এত খারাপ সময় যায়নি শ্রীলঙ্কার।
গত বৃহস্পতিবার থেকেই রাজধানী কলম্বোতে মানবসৃষ্ট হ্রদের মাঝখানে অবস্থিত পার্লামেন্টের প্রবেশ পথ অবরোধ করে আছেন হাজার শিক্ষার্থীরা। পুলিশ তাঁদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুড়েছে এবং দুটি ট্রাক থেকে জলকামান নিক্ষেপ করেছে। কিন্তু জনতাকে অবরোধ থেকে সরানো যায়নি। বৃহস্পতিবার বিকেলে প্রথমবার ব্যর্থ চেষ্টার পর দ্বিতীয়বারের মতো পুলিশ টিয়ার গ্যাস দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এদিকে, দেশের ট্রেড ইউনিয়নগুলো ধর্মঘট ডেকেছে। লাখ লাখ শ্রমিক কর্মবিরতি পালন করেছেন। একটি নির্ধারিত ট্রেন ছাড়া সবগুলো ট্রেন বাতিল করা হয়েছে। বেসরকারি মালিকানাধীন বাস রাস্তায় নামেনি। শিল্প শ্রমিকরা তাদের কারখানার বাইরে বিক্ষোভ দেখিয়েছেন। সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানাতে সারাদেশে টাঙানো হয়েছে কালো পতাকা।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির