মধ্যপ্রদেশে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৭
ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে একটি বহুতল ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (৭ মে) ভোরে ওই বহুতল ভবনটিতে আগুন লাগে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডে ৭ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুজন নারী রয়েছেন। এখন পর্যন্ত নয়জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইন্দোরের স্বর্ণবাগ কলোনিতে অবস্থিত ওই ভবনের বেজমেন্টের প্রধান বৈদ্যুতিক সরবরাহ ব্যবস্থায় শর্টসার্কিটের কারণে ভোর ৩টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। সে সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়েছিলেন। অল্প সময়ে মধ্যেই পার্কিংয়ে রাখা গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।
এ ঘটনার পর ওই ভবনের মালিক আনসার প্যাটেলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কারণ ভবনের কোনো ফ্লোরেই অগ্নিকাণ্ড থেকে সুরক্ষার জন্য কোনো নিরাপত্তা সরঞ্জাম ছিল না।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্র শিভরাজ সিং চৌহান। এ ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির