ইউক্রেনে আরো ১৫০ মিলিয়ন ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আরো ১৫০ মিলিয়ন বা ১৫ কোটি মার্কিন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার (৬ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন এই সহায়তা প্যাকেজটিতে স্বাক্ষর করেন। শনিবার (৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সহায়তা করতে সক্রিয় ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্র। নতুন এই সহায়তা প্যাকেজের অধীনে পূর্ব ইউরোপের দেশটিকে আরো বেশি কামানের গোলাবারুদ, রাডার ও অন্যান্য সরঞ্জাম পাঠাবে বাইডেন প্রশাসন।
পরে এক বিবৃততে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, চলমান রুশ আগ্রাসনের বিরুদ্ধে দেশকে রক্ষায় লড়াই করছেন সাহসী ইউক্রেনীয়রা। আর তাই ইউক্রেনের সাহসী এই জনগণের জন্য শক্তিশালী সমর্থন অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেনে ৩৪০ কোটি মার্কিন ডলার মূল্যের অস্ত্র ও সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের পাঠানো এই অস্ত্রের মধ্যে হাউইৎজার, অ্যান্টি-এয়ারক্রাফ্ট স্টিংগার সিস্টেম, অ্যান্টি-ট্যাংক জ্যাভলিন মিসাইল, গোলাবারুদ এবং সম্প্রতি প্রকাশিত ‘ঘোস্ট’ বা ভৌতিক ড্রোনও রয়েছে।
বিবিসি বলছে, ইউক্রেনে পাঠাতে যাওয়া ১৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই অস্ত্র সহায়তার মধ্যে ১৫৫ মিমির ২৫ হাজার আর্টিলারি রাউন্ড, কাউন্টার-আর্টিলারি রাডার, জ্যামিং সরঞ্জাম, ফিল্ড সরঞ্জাম এবং খুচরা যন্ত্রাংশ রয়েছে।
এর আগে গত এপ্রিলের শেষের দিকে মার্কিন কংগ্রেসের কাছে আরো ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার চেয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। বিপুল পরিমাণ এই অর্থ দিয়ে ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক এবং মানবিক সহায়তা দেয়ার ইচ্ছার কথাও সে সময় জানিয়েছিলেন তিনি।
বাইডেনের ওই প্রস্তাবে ২ হাজার কোটি ডলারের সামরিক সহায়তা, ৮৫০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক সহায়তা এবং ৩০০ কোটি ডলারের মানবিক সহায়তা অন্তর্ভুক্ত ছিল।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির