বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব
আক্কেলপুরে স্কুল ছাত্রীকে অপহরণ মামলায় ইউপি সদস্য আটক
জয়পুরহাটের আক্কেলপুরে ১০ম শ্রেণিতে পড়ুয়া ১৬ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে অপহরণ করার অভিযোগ ওঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে আক্কেলপুর থানায় ইউপি সদস্যের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্ত ওই ইউপি সদস্যকে আটকের পর মেয়েটিকে উদ্ধার করে থানা পুলিশ।
আটককৃত ইউপি সদস্য রায়কালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৩ কন্যা সন্তানের জনক এবং ওই ইউনিয়নের যুবলীগনেতা মুক্তার হোসেন (৩৮) ।
থানা পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রায়কালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার হোসেন ওই ইউনিয়নের মালিগ্রাম গ্রামের ১০ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে প্রায়শই উত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে ওই স্কুল ছাত্রী বিদ্যালয়ে এবং প্রাইভেট পড়তে যাওয়ার সময় তার পথ রোধ করে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিত ইউপি সদস্য মুক্তার। পরে মেয়েটি বিষয়টি পরিবারে জানালে মেয়েটির পিতা ইউপি সদস্য মুক্তার হোসেনকে প্রাথমিকভাবে নিষেধ করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মেয়েটির পিতাকে বিভিন্ন হুমকি ধামকি দেয়। এ ঘটনার জের ধরে গত ৫ মে বৃহস্পতিবার রাতে মেয়েটির বাড়ির প্রাচীর টপকিয়ে মেয়েটিকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সম্মুখ থেকে অপহরণ করে নিয়ে নিয়ে যায়। পরের দিন শুক্রবার মেয়েটির বাবা বাদি হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার পর গত শুক্রবার রাতে উপজেলার রায়কালী বাজার থেকে ইউপি সদস্য মুক্তার হোসেনকে আটক করে তার হেফাজতে থাকা মেয়েটিকে উদ্ধার করে করেছে থানা পুলিশ। মেয়েটি রায়কালী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী।
মেয়েটির বাবা বলেন, ‘ইউপি সদস্য মুক্তার প্রতিনিয়ত আমার মেয়েকে রাস্তায় একা পেয়ে কু-প্রস্তাব দিয়ে আসত। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগীতায় তাকে নিষেধ করলে সে আরও চড়াও হয়ে বিভিন্ন হুমকি দিয়ে আসত। পরিশেষে রাতের অন্ধকারে অস্ত্রের মুখে জিম্মি করে আমার মেয়েকে অপহরণ করে লম্পট মুক্তার’।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। মামলার পরে অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে আটক করা হয়েছে এবং তার হেফাজতে থাকা মেয়েটিকে উদ্ধার করা হয়েছে। শনিবার আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।
এমএসএম / এমএসএম
বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের