ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মিসরে সশস্ত্র হামলায় ১১ সেনা নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-৫-২০২২ দুপুর ১০:১৮

মিসরে সশস্ত্র হামলায় দেশটির সামরিক বাহিনীর ১১ জন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তাও রয়েছেন। উত্তর আফ্রিকার এই দেশটির সিনাই উপদ্বীপে চালানো সশস্ত্র হামলায় প্রাণহানির এ ঘটনা ঘটে। মিসরের সামরিক বাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সেনাবাহিনীর ওই মুখপাত্র আরও বলেছেন, সুয়েজ খালের পূর্বে একটি ওয়াটার-লিফটিং স্টেশনে নিরাপত্তা বাহিনী একটি সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দিয়েছে’ শনিবার এক বিবৃতিতে মিসরের সামরিক বাহিনীর মুখপাত্র জানান, সিনাই উপদ্বীপে চালানো সশস্ত্র এই হামলায় আরও ৫ সেনাসদস্য আহত হয়েছেন। তার ভাষায়, সন্ত্রাসী উপাদানগুলোকে সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় ধাওয়া ও অবরোধ করা হচ্ছে।

এদিকে সশস্ত্র হামলায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার এবং সন্ত্রাসবাদকে নির্মূল করার প্রতিশ্রুতি দেন।

মিসরের সামরিক বাহিনী অবশ্য এই হামলার বিস্তারিত তথ্য বা হামলার সুনির্দিষ্ট স্থানের কথা প্রকাশ করেনি। তবে উত্তর সিনাইয়ের দুই বাসিন্দা বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, ইসমাইলিয়া প্রদেশের কানতারা শহরে সশস্ত্র এই হামলার ঘটে।

এদিকে শনিবারের এই অতর্কিত হামলার দায় কোনো গোষ্ঠীই এখনও স্বীকার করেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে মিসরীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এটি সবচেয়ে মারাত্মক হামলাগুলোর একটি। গত সপ্তাহে সন্দেহভাজন যোদ্ধারা উত্তর সিনাইয়ের বির আল-আব্দ শহরে প্রাকৃতিক গ্যাসের একটি পাইপলাইনে বিস্ফোরণ ঘটায়। এতে সেখানে আগুন লেগে যায়, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আলজাজিরা বলছে, সিনাই উপদ্বীপে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের (আইএসআইএস) অনুগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে লড়াই করছে মিসর। ২০১২ সালে মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও মুসলিম ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর ওই অঞ্চলে বিদ্রোহীদের লড়াই অনেকটাই তীব্র হয়েছে।

জামান / জামান

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী