গুগল-অ্যাপল-মাইক্রোসফট লগইনে লাগবে না পাসওয়ার্ড
গুগল, অ্যাপল ও মাইক্রোসফট ব্যবহারকারীদের জন্য পাসওয়ার্ড ছাড়াই লগইন করার সুবিধা আনছে। ৫মে বিশ্ব পাসওয়ার্ড দিবসে এই ঘোষণা দিয়েছে বিশ্বের জনপ্রিয় তিন টেক জায়ান্ট।
প্রতিষ্ঠানগুলোর ভাষ্যমতে, তারা এমনই একটি পদ্ধতি নিয়ে আসছে যেখানে পাসওয়ার্ড ছাড়াই তাদের সার্ভিসে লগইন করতে পারবেন। ব্যবহারকারীরা খুব শিগগিরই এই সার্ভিসটি উন্মুক্ত হতে যাচ্ছে।
এরই মধ্যে টেক প্রতিষ্ঠানগুলো আইওএস, উইন্ডোজ, ক্রেমসএস, ক্রেম ব্রাউজার, এজ, সাফারি ও ম্যাকওএস থেকে পাসওয়ার্ড ছাড়াই লগইন করার পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে। চলছে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা।
গুগল-এর পিএম ডিরেক্টর অফ সিকিওর অথেন্টিকেশন সম্পথ শ্রীনিবাস ব্লগ পোস্টে লিখছেন, আমরা শিগগিরই পাসওয়ার্ডহীন ভবিষ্যতের দিকে যাচ্ছি। যেগুলো আমরা এক দশকেরও বেশি সময় ধরে ম্যাপ আউট করছি।
মাইক্রোসফটের সিকিওরিটি, কমপ্লায়েন্স, আইডেন্টিটি এবং ম্যানেজমেন্ট দপ্তরের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট বাসু জাক্কাল বলেন, মাইক্রোসফ্ট, অ্যাপল এবং গুগলের মতো সংস্থাগুলো সাধারণ পাসওয়ার্ডহীন সাইন-ইন স্ট্যান্ডার্ডের দিকে কয়েক ধাপ এগিয়ে গিয়েছে।
সব ঠিক থাকলে ২০২৩ সালেই এই পাসওয়ার্ডলেস লগ ইন ব্যবস্থা চালু করবে অ্যাপল, গুগল এবং মাইক্রোসফ্ট। ব্যবহারকারীরা গুগল অথেন্টিকেটর এবং মাইক্রোসফ্ট অথেন্টিকেটর ব্যবহার করে যেকোনো অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবেন। সেটা জিমেল হোক বা আউটলুক।
অথেন্টিকেটর অ্যাপ অর্থাৎ এই পাসওয়ার্ডলেস অথেন্টিকেশন কাজ করবে ফিডো স্ট্যান্ডার্ডে।
জামান / জামান
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের