বড়লেখায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে৷ শনিবার (৭ মে) রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে৷ এতে ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত দেড়টার দিকে শাহবাজপুর কাঁচা বাজারের আমির মার্কেটে আগুন দেখতে পেয়ে বাজারের চৌকিদার ব্যবসায়ীদের খবর দেন৷ পরে তারা এসে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌছানোর আগেই ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আরো কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আজ রোববার (৮ মে) সকালে উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, বাজারের চৌকিদার আগুন দেখে ব্যবসায়ীদের খবর দেয়। পরে তারা এসে ফায়ার সার্ভিসকে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১১টি দোকানের ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছ বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বড়লেখা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শামীম মোল্লা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পুরোপুরি বলা যাচ্ছে না। এটা তদন্তসাপেক্ষে পরবর্তীতে রিপোর্ট করা হবে।
জামান / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ