ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ৮-৫-২০২২ বিকাল ৫:৫২

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রোববার (৮ মে) বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক ফেরদৌসৗ বেগমের সভাপতিত্বে বিশ্ব মা দিবস উপযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, মায়ের চেয়ে অতি আপনজন আর নেই। এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানীয় মানুষ হচ্ছে মা। মার কোনো ছক নেই, মা অসীম, মার কোনো তুলনা হয় না। মা এক অক্ষরের শব্দ হলেও এর ব্যাপকতা সাগরের চেয়েও বিশাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনি নন্দি, গোধূলী নারী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সৌয়দ সেলিমা আজাদ, জামালপুরের উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান রিতা।

এর আগে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহের উপ-পরিচালক ফেরদৌসৗ বেগম।

অনুষ্ঠানে ৫ জন স্বপ্নজয়ী মা নিজ নিজ অবস্থান থেকে তাদের জীবন কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন। পরিশেষে পাঁচজন স্বপজয়ী মাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

জামান / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত