ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

করোনায় বিশ্বে আরো ৬৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৩ লাখ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৯-৫-২০২২ দুপুর ১০:১

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৬৩৮ জন। একই সময়ে ৩ লাখ ২ হাজার ৫৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৯ মে) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৭৬ হাজার ৪৬৫ জনে। ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে মোট রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫১ কোটি ৭২ লাখ ৬০ হাজার ২৪১ জনে।

বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮ জন। আর ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৫৪৬ জনের।

তবে দৈনিক করোনা সংক্রমণের তালিকার প্রথমে উঠে এসেছে তাইওয়ান। এ সময় দেশটিতে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৪৪ হাজার ৩৬৯ জন। ১২ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১১৮ জনের মৃত্যু হয়েছে। দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, জাপান ও গ্রিস।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৮ দিন দেশে কোনো করোনা রোগী মারা যাননি।

সবশেষ গত ২০ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনেই রয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৯৯ জনে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারী’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জামান / জামান

ভেনেজুয়েলার অর্ধেকের বেশি তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

তারেক রহমানের ভারত সফরে খুলতে পারে সম্পর্কের ‘নতুন দুয়ার’

ইউক্রেনকে ড্রোন সরবরাহ, যুক্তরাজ্যকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

হামাস অস্ত্র না ছাড়লে গাজা পুনর্গঠন শুরু হবে না: ট্রাম্পের জামাতা

বিশ্বজুড়ে এক বছরে রেকর্ড ৩৫০ দাতব্যকর্মী নিহত

ইরান নিয়ে দ্বিমত: দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা স্পষ্ট

পশ্চিমবঙ্গে হোটেলে আগুন, দগ্ধ হয়ে নিহত ৭

ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা, ৯ বাংলাদেশির মৃত্যু

ইন্দোনেশিয়ায় ফের জোরালো ভূমিকম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী