আনোয়ারায় আলোর পথিক একাডেমির ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা
চট্টগ্রামের আনোয়ারায় আলোর পথিক একাডেমির ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মে) দুপুরে বটতলী রুস্তম হাটের একটি রেস্টুরেন্টে এটি অনুষ্ঠিত হয়। সংগঠনটির পরিচালক এমডি আজম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. আশরাফুজ্জামান। উদ্বোধক ছিলেন মো. ফারুক খান, দৈনিক পূর্বদেশ প্রতিনিধি খালেদ মনছুর, মো. ছরওয়ার আলম, সামাজিক সংগঠন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আলোর পথিক একাডেমির সহকারী যুগ্ম-সচিব সাইদুল আলম পারভেজ, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. পারভেজ রেজা, প্রচার সচিব মো. আরফাত হোছাইন, শিক্ষা প্রশিক্ষক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবচার আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা, নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস, নির্বাহী সদস্য মো. শহিদ, নির্বাহী সদস্য মীর হাছান, নির্বাহী সদস্য মো. সৌরভ, নির্বাহী সদস্য শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য নেজাম উদ্দিন, নির্বাহী সদস্য মনির উদ্দিন, নির্বাহী সদস্য মো. সরওয়ার, নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম।
অতিথিরা বলেন, ধীরে ধীরে আলোর পথিক একাডেমি একটি সামাজিক সংগঠনে পরিণত হচ্ছে। সংগঠনের কর্মকর্তা এবং সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় এই সংগঠনের সফলতা এখন মানুষের মুখে মুখে। মূলত শিক্ষা নিয়ে কাজ করা এই সংগঠন মানবিক কাজেও নিজেদের সম্পৃক্ততা বাড়াচ্ছে। রমজানে ইফতারসামগ্রী বিতরণ, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ডে ইতোমধ্যে সংগঠনটি সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। অনুষ্ঠান শেষে সংগঠনের উপদেষ্টাদের ক্রেস্ট প্রদান করা হয়।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied