রাশিয়ার ওপর জি-৭ নেতাদের নতুন নিষেধাজ্ঞা
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন জি-৭ ভুক্ত দেশের নেতারা। রাশিয়ার অর্থনৈতিক কার্যক্রমকে সংকটে ফেলতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মূলত রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে অঙ্গীকার করেছেন এসব দেশের নেতারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিশ্বের সমৃদ্ধশালী ৭টি দেশ নিয়ে জি-৭ গঠিত। এতে রয়েছে- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। যেসব ধনীরা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সমর্থন দিচ্ছে তাদের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিচ্ছে দেশগুলো।
জি-৭-এর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, যথাযথ সময় সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি বিকল্প সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে।
বিবৃতিতে আরো বলা হয়, যারা রাশিয়ার সাধারণ জনগণের সম্পদ নষ্ট করবে ও পুতিনকে আর্থিকভাবে সহায়তা করছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ অব্যাহত থাকবে।
এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন নিষেধাজ্ঞা পুতিনের অর্থনৈতিক কার্যক্রম ও যুদ্ধের জন্য গঠিত তহবিলকে ক্ষতিগ্রস্ত করবে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির