তাজমহলের রহস্যঘেরা ‘বন্ধ ২২ ঘর’ খোলার আবেদন
সম্রাজ্ঞী মমতাজ মহলের সমাধিস্থলে ভালোবাসার নিদর্শন হিসেবে ‘তাজমহল’ বানিয়ে ইতিহাসে চির অমর হয়ে আছেন পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান। সেই তাজমহল নিয়ে এবার মামলা জমা পড়ল উত্তরপ্রদেশে। তাজমহলে তালাবন্ধ থাকা ‘২২ ঘর’ খোলার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। সেই সঙ্গে এই সৌধে কোনো মন্দির ছিল কি-না, তা খতিয়ে দেখার জন্য তদন্ত দল গঠন করার আবেদন জানানো হয়েছে।
গত শনিবার এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চের রেজিস্ট্রিতে এ আবেদন দাখিল করেন বিজেপির অযোধ্যা শাখার মিডিয়া ইনচার্জ রজনীশ সিংহ।
রোববার সংবাদ সংস্থা পিটিআইয়ের কাছে রজনীশ বলেন, আদালতের কাছে আবেদনে তাজমহলের ২২টি বন্ধ ঘর খোলার আর্জি জানিয়েছি। সত্য যা-ই হোক, তা প্রকাশ্যে আসা উচিত।
প্রসঙ্গত, তাজমহল আসলে ‘তেজো মহালয়’ নামে একটি শিবমন্দির বলে দাবি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর।
আবেদনে বলে হয়েছে, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর অধীনস্থ এই সৌধের ইতিহাস জানতে একটি তদন্ত দল প্রতিবেদন পেশ করুক।
জানা যায়, মমতাজ মহলের সমাধিসৌধ তাজমহলে নাকি বহু ঘর তৈরি করেছিলেন শাহজহান। তার মধ্যে মূল সামধি মন্দিরের তলায় থাকা ২২টি ঘর নাকি লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে বহুকাল ধরেই।
তাজমহলের উত্তর দিকে লাল স্যান্ডস্টোনের বড় প্লাটফর্ম থেকে দুটি সিঁড়ি নেমে গেছে নিচে। সেখানে আছে ১৭টি কুঠুরি। সেগুলো বন্ধ। এর নিচে রয়েছে একটি অলিন্দ। সেই অলিন্দ ঘুরে গিয়ে পৌঁছেছে মূল সমাধিস্থলের নিচে।
বিশ্লেষকদের মতে, পাথরের তৈরি ঘরগুলোতে বেশি মানুষজনের ভিড় হলে তাদের নিশ্বাস থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়ায় মূল কাঠামোর শ্বেতপাথরের ক্ষতি হতে পারে। সে কারণেই ওই ঘরগুলো বন্ধ করে রাখা হয়েছে।
২০১৭ সালে একই দাবি নিয়ে বিজেপি নেতা বিনয় কাটিয়ার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দ্বারস্থ হন। সম্প্রতি অযোধ্যার ছাবনি এলাকার সাধু পরমহংসাচার্য মহারাজ ও তার ৩ শিষ্যকে তাজমহলে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ ওঠে। যোগীরাজ্যের ওই সন্ন্যাসীর দাবি ছিল, তাজমহল আদতে 'তেজো মহালয়।'
উত্তরপ্রদেশে বারানসির বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপী মসজিদ এবং কৃষ্ণ জন্মভূমি মথুরার শাহি মসজিদ নিয়ে আদালতে মামলা চলছে। ওই তালিকায় তাজমহলের নাম জুড়ে যাওয়ার পর যোগীরাজ্যে ইসলামী স্থাপত্য ঘিরে বিতর্ক নতুন মাত্রা পেল।
জামান / জামান
ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার
ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত
ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি
ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স
ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প
৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান
শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে
নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প
মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প
প্রেসিডেন্টের দায়িত্ব বিপজ্জনক, আমি উদ্বিগ্ন কিন্তু খুব বেশি শঙ্কিত না