ফায়ার সার্ভিসে নিয়োগের সব মাঠ পরীক্ষা স্থগিত
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত অনুষ্ঠিতব্য সব মাঠ পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার (৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।
তিনি জানান, ১১ থেকে ১৮ মে পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত সব মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে। মাঠ পরীক্ষা স্থগিতের বিষয়টি ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ওয়েবসাইটে ও ফেসবুক পেজে নোটিস আকারে জানানো হয়েছে। তিনটি জাতীয় দৈনিকে এ বিষয়ে আজ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমেও জানানো হবে।
তিনি আরো জানান, পরীক্ষার নতুন তারিখ পরে টেলিটকের মাধ্যমে এসএমএস এবং পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আবেদনকারীরা বর্তমানে ডাউনলোড করা প্রবেশপত্র দিয়েই পরবর্তীতে ঘোষিত তারিখে পরীক্ষায় অংশ নিতে পারবেন।
জামান / জামান
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ কুর্মিটোলা
পদ্মা অয়েল পিএলসি (POCL) নিয়োগ সার্কুলার ২০২৬
বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি
প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় (DCD) নিয়োগ বিজ্ঞপ্তি
মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর (DPP) নিয়োগ সার্কুলার ২০২৬
সরকারি কর্মচারী হাসপাতাল (SKH) নিয়োগ সার্কুলার ২০২৬
রাষ্ট্রপতির কার্যালয় (Public Division) নিয়োগ সার্কুলার ২০২৬
পাট অধিদপ্তর (Dgjute) নিয়োগ সার্কুলার ২০২৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC) নিয়োগ সার্কুলার ২০২৬
সিনিয়র অফিসার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, কর্মস্থল ঢাকা
অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে নিয়োগ দেবে লংকাবাংলা ফাইন্যান্স
আকিজ মটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬