বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ মে) রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুলতানা রাজিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো প্রমুখ।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মনতোষ কুমার দে। আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এমএসএম / জামান
বাঁশখালীতে বিএনপি-আওয়ামী সিন্ডিকেটের দখলদারিত্বে ধসের মুখে মেগা বেড়িবাঁধ প্রকল্প!
বেনাপোল ইমিগ্রেশনে থামছে ল্যাগেজ সিন্ডিকেট: নেপথ্যে এআরও মোরশেদা
বাকেরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন
ভূরুঙ্গামারীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানায় মামলা দায়ের
মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বারহাট্টায় সড়কে ইট-সুরকি রেখে চলাচলে প্রতিবন্ধকতা, ৫ জনকে জরিমানা
নড়াগাতীতে পুলিশের ওপর হামলা, হ্যান্ডকাফসহ পালানো আসামি গ্রেফতার
বাকেরগঞ্জে দোয়া মাহফিলের ব্যানারের সামনে নৃত্য পরিবেশনের অভিযোগ
একটি ইটের সড়কও নেই, মাটির পথেই যুগের পর যুগ চাউলখোলার মানুষ
ধামরাইয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ
টুঙ্গিপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
বরগুনায় ডাব পাড়তে গিয়ে শিক্ষার্থী আহত, শিক্ষকদের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ