গলাচিপায় রামনাবাদ নদী "দখল, দূষণ রোধ ও সংরক্ষণে করণীয়" শীর্ষক আলোচনা
কিছু অসাধু চক্র তাদের মনগড়া চর্চা ম্যাপ তৈরী করে রামনাবাদ নদীর মূল নকসা পরিবর্ত ও পরিবর্জন করে বাংলাদেশ সরকারের নদী কমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ নদী দখলে করে নিচ্ছে। তাই জনস্বার্থে নদীর মূল ম্যাপ বা নকসা যাতে কেউ পরিবর্ত করতে না পারে এ বিষয়ে সরকার ও উর্ধতন কর্মকর্রতাদের হস্তক্ষেপ কামনা করে রামনাবাদ নদী দখল, দূষণ রোধ ও সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে এ দাবী জানান।
পাশাপাশি সভাপতি সাইমুন রহমান এলিট তার বক্তব্যে বলেন, নদীর এই দূষণ রোধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ত্বরিত ও কার্যকরী পদক্ষেপ একান্ত জরুরি। নদীর পার্শ্ববর্তী এলাকায় গড়ে ওঠা কারখানাগুলোকে কেমিক্যাল মিশ্রিত বর্জ্য পরিশোধন করার ব্যবস্থা করতে হবে। কৃষকদের অতিমাত্রায় রাসায়নিক সার ও কীটনাশক নির্ভর না হয়ে জৈবসার ব্যবহারে উদ্বুদ্ধ করা গেলে দূষণের মাত্রা অনেকাংশে কমে আসবে।
পটুয়াখালীর গালাচিপায় পৌর সভার হলরুমে সোমবার বেলা একটার দিকে বাংলাদেশ পরিবেশ আইনিবিদ সমিতি (বেলা)'র আয়োজনে রামনাবাদ নদী দখল, দূষণ রোধ ও সংরক্ষণে করণীয় শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামনাবাদ নদী দখল, দূষণ রোধ ও সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভায় সঞ্চালনা করেন লিংকন বাইন বিভাগীয় সমন্বয়কারী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন সাইমুন রহমান এলিট ( কালের কন্ঠ) গলাচিপা উপজেলা প্রতিনিধি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান অতিথি সুশীল চন্দ্র বিশ্বাস প্যানেল মেয়র, গলাচিপা পৌরসভা। বিশেষ অতিথি ছিলেন গোলাম সরোয়ার আখি কাইন্সিলর, সাহিদা বেগম সংরক্ষিত মহিলা কাউন্সিলর গলাচিপা পৌরসভা প্রমুখ।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied