ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ দাঙ্গায় ৪৩ বন্দি নিহত


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ১০:২৫

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৪৩ জন বন্দি নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (৯ মে) ভোরে দেশটির সান্তো ডমিঙ্গো কারাগারে বন্দি থাকা প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর সদস্যদের মধ্যে দাঙ্গার পর প্রাণহানির এই ঘটনা ঘটে। ইকুয়েডরের সরকারের বরাত দিয়ে মঙ্গলবার (১০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা খুবই সাধারণ।

এদিকে, কারাগারে দাঙ্গার পর সেখানকার অনেক বন্দি পালিয়ে যান। ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো সাংবাদিকদের বলেছেন, পালিয়ে যাওয়া ১১২ জন বন্দিকে পুনরায় আটক করা হয়েছে এবং ১০৮ জন বন্দি এখনও পলাতক রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের আদেশের পরে একটি সন্ত্রাসী গোষ্ঠীর নেতাকে সান্তো ডোমিঙ্গো শহরের বেলাভিস্তা কারাগারে স্থানান্তর করার পর দাঙ্গা শুরু হয়। মূলত আদালতের আদেশে ওই ব্যক্তিকে স্থানান্তর করায় বন্দিদের মধ্যে অশান্তি সৃষ্টি করে থাকতে পারে।

ইকুয়েডরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয় উভয়ই দাঙ্গায় ৪৩ জন বন্দি নিহতের কথা জানিয়েছে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও ক্যারিলো বলেছেন, নিহতদের বেশিরভাগকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

কারাগারে দাঙ্গা ও প্রাণহানির ঘটনা খুবই সাধারণ। মাদক, বিশেষ করে কোকেনের চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিয়মিত সন্ত্রাসীগোষ্ঠীর সদস্যদের গ্রেফতার করছে পুলিশ এবং তাদের দ্বন্দের কারণেই দেশটির কারাগারগুলো দিন দিন যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হচ্ছে।

রয়টার্স বলছে, গতবছর ইকুয়েডরজুড়ে বিভিন্ন কারাগারে দাঙ্গায় ৩১৬ জন বন্দির মৃত্যু হয়।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক