ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সতীর্থকে নিয়ে মাদ্রিদে এমবাপে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ১১:২০

রিয়াল মাদ্রিদ না পিএসজি, কোথায় হতে যাচ্ছে কিলিয়ান এমবাপের ভবিষ্যৎ গন্তব্য? এ নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এরই মধ্যে এমবাপেকে দেখা গেল মাদ্রিদের রাস্তায়। তিনি শুধু একা নন, তার সঙ্গে ছিলেন তার বন্ধু ও পিএসজি রাইটব্যাক আচরাফ হাকিমি, যিনি একটা সময় খেলে গিয়েছেন রিয়াল মাদ্রিদে। দলবদলের কথা হচ্ছে, এমন সময়ে এমবাপের মাদ্রিদে আসায় তার রিয়ালে যাওয়া নিয়ে গুঞ্জন বেড়ে গেছে আরও।

পিএসজির সঙ্গে তার চুক্তি শেষ আসছে জুন পর্যন্ত। মাসটি শেষেই ফরাসি এই তারকা আর পিএসজির থাকবেন না, হয়ে যাবেন ফ্রি এজেন্ট। তাকে নতুন চুক্তি দিয়ে দলে রেখে দেওয়ার চেষ্টাটা কম চলছে না। তবে এমবাপের সায় মিলছে না তাতে। তার পিএসজির সঙ্গে চুক্তি নিয়ে দু’দিন আগে গুঞ্জনও ছড়িয়েছিল বেশ। অবশ্য তার কিছু পরেই তার মায়ের সুবাদে জানা যায়, এমবাপে থেকে যাচ্ছেন পিএসজিতেই।

ঠিক এই সময় এমবাপে পা রাখলেন মাদ্রিদের মাটিতে। শুধু তা-ই নয়, আরেক সতীর্থ, সাবেক রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার হাকিমিকেও নিয়ে গেছেন সঙ্গে। তাতে ধারণা করা হচ্ছে, মাদ্রিদের সঙ্গে যোগাযোগটা আরও নিবিড়ই হচ্ছে তার। স্প্যানিশ সংবাদ মাধ্যম কোপ জানাচ্ছে, এমবাপের এমন মাদ্রিদ যাত্রা তাকে নিয়ে আলোচনায় নতুন মাত্রা যোগ করল।

২৩ বছর বয়সী এই তারকাকে পিএসজি নতুন চুক্তি দিয়ে বেধে রেখেছে, এমন খবর শোনা গিয়েছিল আগে। তবে মার্কা জানায়, রিয়াল মাদ্রিদ এমবাপেকে দলে ভেড়ানোর জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী। ক্লাবটির বিশ্বাস, এমবাপেকে দলে টানার পথটা তৈরিই আছে। মৌসুম শেষে সে পথ দিয়ে হেঁটে গিয়ে মাদ্রিদে নাম লেখাবেন ফরাসি এই ফরোয়ার্ড।

স্প্যানিশ সংবাদ মাধ্যম আরও জানাচ্ছে, এমবাপে যে মাদ্রিদেই যাচ্ছেন, এই পরিস্থিতিতে কেবল বাকি আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি আছে। বাকি সব সম্পন্ন হয়ে গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণাটা পিএসজির মৌসুম শেষ হওয়ার আগে সম্ভব নয়। আগামী ২১ মে মেৎজের বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শেষ করবে। ধারণা করা হচ্ছে, তার এক সপ্তাহের মধ্যেই জানা যাবে, এমবাপে পা রাখছেন মাদ্রিদেই।

এমএসএম / এমএসএম

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি