ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পাঁচ তারকা স্পেলে নিন্দুকদের মুখ বন্ধ করেছেন বুমরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ১১:২০

আইপিএলে এবার এই ম্যাচের আগে জসপ্রীত বুমরা দশ ম্যাচে পেয়েছিলেন মোটে পাঁচ উইকেট। ভারতের অন্যতম শীর্ষ এই বোলারের উপর সমালচকদের হামলে পড়তে তাই সময় লাগেনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিং করে তাদের মোক্ষম জবাব দিয়েছেন তিনি। বুমরার বিধ্বংসী স্পেলের পরও অবশ্য আসর জুড়ে ধুঁকতে থাকা তার দল মুম্বাই জয়ের দেখা পায়নি। কলকাতার বিপক্ষে পাঁচ বারের শিরোপাজয়ীরা হেরে গেছে ৫২ রানে।

৪ ওভার বোলিং করে মাত্র ১০ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়েছেন বুমরা। নিজের বোলিং কোটার শেষ দুই ওভারে মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন এই ডানহাতি পেসার। অবশ্য ধ্বংসযজ্ঞের শুরুটা করেছিলেন কলকাতা ইনিংসের ১৫তম ওভারে। নিজের দ্বিতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলেই কলকাতার আন্দ্রে রাসেলকে পোলার্ডের ক্যাচ বানিয়ে ফেরান বুমরা। 

সেই ওভারে সেট ব্যাটার নিতিশ রানাও ধরাশায়ী হন তার বোলিং জাদুতে। ৪৩ রানে ব্যাটিং করতে থাকা রানা উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন, তবে মাঠের আম্পায়ার সেটা বুঝতে পারেননি, শেষে ডিআরএসের স্নিকো মিটারে ধরা পড়ে ব্যাটের সূক্ষ্ম ছোঁয়া। আর তাতেই ওই ওভারে মাত্র ৪ রান খরচায় দুই উইকেট শিকার হয়ে যায় বুমরার।

বুমরার তৃতীয় ওভারে তো তাকে বুঝেই উঠতে পারেননি কেউ। শেলডন জ্যাকসন, প্যাট কামিন্স, সুনীল নারাইনরা কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ট্রিপল উইকেট মেইডেনের সঙ্গে সেই ওভারে ইনিংসে পাঁচ উইকেট শিকারও হয়ে যায় তার। আর নিজের এবং ইনিংসের শেষ ওভার থেকে দেন মাত্র ১ রান।

এবারের আসরের সেরা বোলিং ফিগার অর্জনের পথে সবগুলো উইকেটই শর্টার লেংথের বলে তুলে নিয়েছেন বুমরা। টি-টোয়েন্টিতে এর আগে শুধু এই লেংথে বোলিং করে কেউ পাঁচ উইকেট তুলে নিতে পারেনি।

তবে তার এই জাদুকরী বোলিংয়ের পরও ম্যাচ জিততে পারেনি মুম্বাই। ব্যাটিং ব্যর্থতায় ১৬৬ রান তাড়া করতে নেমে গুঁটিয়ে গেছে ১১৩ রানে। এবারের আসরে ১১ ম্যাচে এটি মুম্বাইয়ের নবম পরাজয়।

ম্যাচের পর তার বোলিংয়ের প্রশংসায় মেতে উঠেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। রবি শাস্ত্রী টুইট করেছেন, ‘বুমরা দেখাচ্ছেন আসল বস কে। আশা করি, তরুণরা দেখছে।’

এবারের আসরে বুমরার বোলিংয়ের ধার কমে যাওয়া নিয়ে যারা সমালোচনা মুখর হয়েছিলেন এই পারফরম্যান্সের পর তাদের পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যুবরাজ সিং, ‘দুঃখিত, বুমরা প্রসঙ্গে আপনারা কি যেন বলছিলেন? ফর্মে উপর-নিচ হতে পারে, তবে বুমরা একজন জাত ক্রিকেটার।’

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ