ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গার্দিওলার অভিযোগ শুনে হেসে খুন ক্লপ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ১১:২১

‘সবাই চায় লিভারপুল জিতুক’, লিভারপুলকে হটিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান পুনর্দখলের পর ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা অনেকটা অভিযোগের সুরেই বলেছিলেন এই কথা। অ্যাস্টন ভিলার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলার ওই কথা শুনে হাসি আটকে রাখতে পারছিলেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

হাসির পর্ব শেষ করে গার্দিওলার সেদিনের মন্তব্যগুলোর জবাবে ক্লপ বলেন, ‘আমি জানি না পেপ (গার্দিওলা) কোন অবস্থায় ওই কথাগুলো বলেছে। একটা ম্যাচের পর সেই ম্যাচের পরিস্থিতিতে আমরা (ম্যানেজাররা) খুবই প্রভাবিত থাকি। আমারও সম্প্রতি এমন (বেফাঁস মন্তব্য করার) অভিজ্ঞতা হয়েছে। আমি লিভারপুলে থাকি, এখানে অনেকেই আমাদের জয় দেখতে চায়। তবে এখানেও আমাদের সমর্থন খুব সম্ভবত মোট জনসংখ্যার ৫০ ভাগের বেশি হবে না।’

নিজের ‘অভিজ্ঞতা’ বলতে লিগে সর্বশেষ ম্যাচে টটেনহামের বিপক্ষে ড্র করার পর দলটির খেলার ধরনের সমালোচনা করে তার মন্তব্যের দিকে ইঙ্গিত করেছেন ক্লপ। ওই ম্যাচের পর টটেনহামের অতি রক্ষণাত্মক খেলার ধরনের সমালোচনা করে ক্লপ বলেছিলেন, ‘তাদের এই পরিকল্পনা কাজে দেওয়ার পরও তারা টেবিলের পঞ্চম স্থানে আছে।’

অ্যাস্টন ভিলা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই মন্তব্যটি ফিরিয়ে নিয়েছেন ক্লপ, ‘ওই সময় মনে হচ্ছিল মন্তব্যটি ঠিক আছে। তবে আমি আসলে তখন ভুল ছিলাম। আমি আন্তোনিওকে (কন্তে) খুবই সম্মান করি।’

বুধবার রাত ১ টায় অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে ক্লপের লিভারপুল। লিগে আগের ম্যাচে টটেনহামের বিপক্ষে দুই পয়েন্ট হারানো লিভারপুলকে শিরোপার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে