ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

হালান্ডের জন্য সিটিকে টক্কর দেওয়া বার্সার পক্ষে অসম্ভব


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ১১:২১

ম্যানচেস্টার সিটি এবং বার্সেলোনা দুই ক্লাবেরই স্ট্রাইকার প্রয়োজন। ফুটবল দুনিয়ার ‘হটকেক’ এরলিং ব্রুট হালান্ডকে তাই দলে টানতে দুই দলই সমানভাবে আগ্রহী। তবে শেষ মুহুর্তে হালান্ডকে দলে পাবার রেস থেকে নিজেদের একরকম প্রত্যাহার করে নিয়েছে বার্সেলোনা। ম্যান সিটি তাই আপাতদৃষ্টিতে কোন প্রতিযোগিতা ছাড়াই পেয়ে যাচ্ছে সাড়া জাগানো এই স্ট্রাইকারকে। সিটির সঙ্গে কথা পাকাপাকি হয়ে গেছে হালান্ড এবং তার বর্তমান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের। এই সপ্তাহেই আসতে পারে দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা।

দীর্ঘদিনের টার্গেট হালান্ডকে ‘বিনা যুদ্ধে’ কেন সিটিতে যেতে দিচ্ছে বার্সেলোনা? সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাবে বার্সেলোনা কোচ জাভির সহজ স্বীকারোক্তি, ‘আমাদের অর্থনৈতিক অবস্থার জন্য এটা (হালান্ডকে দলে টানা) আসলে অনেক কঠিন। আমি আপনাদের মিথ্যে বলতে পারব না, এটাই বাস্তবতা।’

‘তবে আমি এটাও বলব না যে, শুধু অর্থনৈতিক কারণে এমনটা হচ্ছে। আমি অন্য ক্লাবের ক্রীড়া প্রকল্পগুলোকে অসম্মান করব না। ভালো প্রকল্প শুধু আমাদের ক্লাবেরই আছে, বিষয়টা এমন নয়। সিটি অনেক শিরোপা জিতেছে এবং সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে।’

অর্থনৈতিক সমস্যার কারণে আগামী মৌসুমগুলোতেও বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি থেকে পাওয়া অর্থ দিয়েই নতুন খেলোয়াড় দলভুক্ত করতে হবে বলে জানিয়েছেন জাভি, ‘প্রত্যেক মৌসুমেই দলকে আরও শক্তিশালী করতে হবে। তবে যে অর্থনৈতিক অবস্থায় আমরা আছি, তাতে কোন খেলোয়াড় দল ছেড়ে গেলেই কেবল আরেকজনকে আমরা দলে টানতে পারব। আমরা ক্লাবের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় পার করছি, তবে আমাদের এই অবস্থাতেও প্রতিযোগিতার মনোভাব ধরে রাখতে দলকে শক্তিশালী করতেই হবে।’

বুধবার রাত দেড়টায় সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে জাভির বার্সেলোনা।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ