ময়মনসিংহে অবৈধ দোকান উচ্ছেদে মসিকের ভ্রাম্যমাণ অভিযান
যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে স্বদেশী বাজার এবং দুর্গাবাড়ি রোড হয়ে গাঙ্গিনাপাড় পর্যন্ত সড়কের অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ জুন) সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ১২০০ টাকা জরিমানা করেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটুর নির্দেশনা মোতাবেক নগরীর ব্যস্ততম সড়কসমূহের যানজট লাঘবে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ সিটি কর্পোরেশনের প্রতিনিধিবৃন্দ এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
Link Copied