ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিউজিল্যান্ডের কোচিং প্যানেলে লুক রাইট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২২ দুপুর ৪:২২

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস সফরকে সামনে রেখে নিজেদের কোচিং প্যানেলকে ঢেলে সাজিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। সাবেক ইংলিশ ওপেনার লুক রাইটকে কোচিং প্যানেলে সংযুক্ত করেছে তারা। মূলত কাজের চাপ কমাতে হেড কোচ গ্যারি স্টিডকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। 

গ্যারির অনুপস্থিতিতে কিউইদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ শেন জার্গেনশেন। এই তিন সিরিজে খন্ডকালীন কোচ হিসেবে আরও যুক্ত হচ্ছেন ডিওন ইব্রাহিম, ডিন ব্রাউনলি, গ্রায়েম অলড্রিজ। ব্যাটিং কোচ হিসেবে বহাল থাকছেন লুক রনকি।

তবে আয়ারল্যান্ড সিরিজের পর পরই নিউজিল্যান্ড ফিরে যাবেন জার্গেনশেন ও রনকি। আপদকালীন কোচদের অধীনেই তখন সিরিজ চালিয়ে নিবে ব্ল্যাকক্যাপসরা। মঙ্গলবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

কিউইদের হেড কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, 'আগের বছরের ব্যস্ত সূচি থেকে একটা বিষয় শিখেছি। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদেরও ফ্রেশ থাকা জরুরি। আমাদের সামনে ১৪ সপ্তাহের ব্যস্ত সূচি রয়েছে। তিন ফরম্যাটেই কয়েকটা সিরিজ, সফরসহ বিশ্বকাপও সামনে।'

এমএসএম / এমএসএম

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ