ধামইরহাটে জাল দলিল নিয়ে নামজারী করতে আসায় দলিল লেখক শ্রীঘরে
নওগাঁর ধামইরহাটে ভুয়া ও বানোয়াট দলিল সৃজন করে নামজারীর আবেদন করায় প্রতারক দলিল লেখক ইয়াসীন আলীকে শ্রীঘরে পাঠানো হয়েছে। এই খবরে এলাকায় ও দলিল লেখক সমিতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলা ভূমি অফিস সূত্র জানায় উপজেলার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ধামইরহাট দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক দলিল লেখক ইয়াসীন আলী (৭০) উপজেলা ভূমি অফিসে গত ৯ মে ৮৮/২১-২২ নং মিসকেসের বিপরীতে ১৯৭৫ সালের ২১ এপ্রিল তারিখের ২১০৬৯ নম্বর দলিল উপস্থাপন করেন। শুনানীতে যুক্তিতর্ক উপস্থাপনকালে তথ্যের গড়মিল পরিলক্ষিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ দলিল লেখক ইয়াসীন আলীকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি জেনে শুনে মিসকেসে স্বার্থ হাসিলের জন্য নিজের সৃস্ট জাল দলিলটি সঠিক বলে উপস্থাপনের অপচেষ্টা করেছেন বলে এসিল্যান্ডের নিকট স্বীকার করেন। এ ঘটনায় ভূমি অফিসের সার্টিফিকেট সহকারী আব্দুর রউফ বাদী হয়ে ধামইরহাট থানায় মামলা দায়ের করেন।
ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী জানান, মামলার প্রেক্ষিতে দলিল লেখক ইয়াসীন আলীকে সোমবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে, মামলা নং-০৫ তারিখ- ০৯/০৫/২০২২।
ধামইরহাট দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ঘটনাটি পারিবারিক সম্পত্তি দখল বিষয়ে ইয়াসীন আলীর নিজ হাতে তৈরী করা ভূয়া দলিল ও একটি জালিয়াতির ঘটনা, এর দায় দলিল লেখক সমিতি নেবে না।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন