শাহজাদপুরে শেষ হলো ৩ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব
মঙ্গলবার বিকেলে শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে আয়োজিত ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এবং সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত কবি গুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ,এইচ,এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা, রবিবা’র ভিসি প্রফেসর ড. মো: শাহ আজম, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার লিটন, রাজশাহী মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাবলু প্রমূখ। বক্তারা কবি গুরুর সাহিত্যাবলী ও তার বহুমূখী প্রতিভার ওপর আলোকপাত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এদিন সকাল ৯টা থেকে শুরু করে রাত্রি সাড়ে ৯টা পর্যন্ত নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন