ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ৪:১৪
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার জেলা আ’লীগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানের শুরুতেই করোনা ভাইরাসে নিহত নেতাকর্মীসহ অন্যদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সদর উপজেলা আ'লীগের সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সৈয়দ শামস-উল আলম হিরু ‍এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। 
 
উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আ'লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, প্রবীণ নেতা আবুল হোসেন, উপজেলা আ'লীগের যুগ্ম-সম্পাদক তাপস সরকার, সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকছুদার রহমান শাহান, শহর আ’লীগের সাধারণ সম্পাদক এমারুল ইসলাম সাবিন, জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমুখ। 
 
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আওয়ামী লীগের নীতি-আদর্শের পরিপন্থী এবং মুক্তিযুদ্ধের সচেতনাবিরোধী অনুপ্রবেশকারীদের দল থেকে বহিষ্কার  এবং দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান। 

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল