ইউক্রেনকে ৪ হাজার কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইউক্রেনের সহায়তায় ৪ হাজার কোটি ডলারের প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ৩৬৮-৫৭ ভোটের ব্যবধানে এই প্যাকেজটি মার্কিন কংগ্রেসে পাস হয়। বুধবার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সহায়তা প্যাকেজ প্রস্তাব অনুমোদনের জন্য পক্ষে রায় দিয়েছেন ডেমোক্র্যাটদের সকলেই। আর রিপাবলিকান পার্টির প্রতি চারজনের মধ্যে তিনজনই প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন।
এর আগে মার্কিন কংগ্রেস গত মার্চে ইউক্রেনকে সহায়তার জন্য ১ হাজার ৩৬০ বিলিয়ন ডলারের সহায়তা দেয়ার ঘোষণা দেয়। নতুন সহায়তা প্যাকেজ পাস হওয়ায় দুই দফায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়াল ৫ হাজার ৩৬০ বিলিয়ন ডলারে।
গত ২৮ এপ্রিল ইউক্রেনকে যুদ্ধকালীন সহায়তা হিসেবে কংগ্রেসের কাছে ৩ হাজার ৩০০ কোটি ডলার চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র রাশিয়া আক্রমণ করছে না, বরং ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিচ্ছে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির