ছেলের জন্মদিনে বন্ধুদের জন্য ফেনসিডিল এনে ধরা খেলেন বাবা
ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বন্ধুদের জন্য ফেনসিডিল নিয়ে এসে পুলিশের হাতে ধরা খেলেন জিতু ইসলাম ও তার বন্ধু আশরাফুজ্জামান। মঙ্গলবার (১০ মে) রাতে তাদের লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকা থেকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।
হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক মাসুদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের ঘুটিয়ামঙ্গল এলাকায় জয়নাল আবেদীনের ছেলে জিতু ইসলামের (৩১) বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিলসহ তাকে ও তার বন্ধু ওই এলাকার সাইদুর রহমানের ছেলে আশরাফুজ্জামানকে (২৮) গ্রেফতার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানান, জিতু ইসলামের ছেলের জন্মদিন মঙ্গলবার। ওই জন্মদিনের অনুষ্ঠানে জিতু ইসলাম তার কয়েকজন বন্ধুকে দাওয়াত দেন। বন্ধুদের জন্মদিনের কেকের সাথে ফেনসিডিল খাওয়াতে ১২ বোতল ফেনসিডিল ক্রয় করে বাড়িতে নিয়ে আসনে। জিতু ইসলাম তার বন্ধু আশরাফুজ্জামানকে সাথে নিয়ে বাড়িতে ছেলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করছিলেন। এমন সময় তাদের পুলিশ আটক করে।
হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুজনের বিরুদ্ধে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied