সেল্টাকে হারিয়ে সুপার কাপের দৌড়ে বার্সা
লিগ শিরোপা আগেই হাতছাড়া হয়েছে, চার দলের স্প্যানিশ সুপার কাপে জায়গা পেতে রানার্সআপ হয়ে লিগ শেষ করতে হবে। ঘরের মাঠে সেল্টা ভিগোকে হারিয়ে সে দৌড়ে ভালোই এগিয়ে গেল বার্সেলোনা। মঙ্গলবার রাতে এমেরিক অবামেয়াংয়ের জোড়া আর মেম্ফিস ডিপাইয়ের গোলে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সা।
এই জয়ের ফলে লিগ টেবিলে ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে কাতালান ক্লাবটি। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লা লিগার ট্রফি আগেই জিতে নিয়েছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
ক্যাম্প ন্যু-তে ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় বার্সা। উসমান দেম্বেলে দারুণ ড্রিবলিংয়ের পর কাট ব্যাক করেন ডিপাইয়ের দিকে। তার শটে ঝাঁপিয়ে গ্লাভস ছোয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি সেল্টা গোলরক্ষক। এর ১১ মিনিট পরই ব্যবধান দিগুণ করেন অবামেয়াং। ডি বক্স থেকে ডিপাইয়ের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ঠিক মতো শট নিতে পারেননি সেল্টার মেক্সিকান ডিফেন্ডার আরাউহো। তার কাছাকাছিই থাকা অবামেয়াংয়েও বল জালে জড়িয়ে দেন। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর মাঠে প্রতিপক্ষের রক্ষণে ভীতি স্বাগতিক শিবির। তার ফল আসে দ্বিতীয়ার্ধের তিন মিনিটেই। অবামেয়াং পেয়ে যান নিজের দ্বিতীয় গোল, বার্সা এগিয়ে যায় ৩-০ গোলে।
তবে দুই মিনিট পরই একটি গোল শোধ দেন সেল্টার ইয়াগো আসপাস। গোল মুখে গালহার্দোর পাস পেয়ে অনায়াসে বাকি কাজ সারেন আসপাস। খুব বেশি কিছু করার ছিল না টের স্টেগেনের। পরে আর কোনো দল গোল করতে না পারলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই জয়ের ফলে স্প্যানিশ সুপার কাপের দৌড়ে এগিয়ে গেল জাভি হার্নান্দেজের দল।
এমএসএম / এমএসএম
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে