ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ১২:৫৮

নওগাঁর মান্দায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব১৭)-এর উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. বিজয় কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলম সেখ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবিব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার ও পুলিশ পরিদর্শক মেহেদী মাসুমসহ ইউপি চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, আগামী ১৬ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রস্তুতিমূলক খেলা অনুষ্ঠিত হবে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬