ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

প্রস্তুতি ছাড়াই শেষ হলো প্রস্তুতি ম্যাচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-৫-২০২২ দুপুর ৩:৫৫

ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেটে। এর ফলে শুরু হয়েছে বৃষ্টি। এই বৃষ্টির কারণে ভেসে গেছে বিসিবি একাদশ আর শ্রীলঙ্কা দলের মধ্যকার দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি। দুই দিনে সব মিলিয়ে মাঠে গড়িয়েছে ১৮ ওভারের খেলা। এতে প্রস্তুতি ছাড়াই শেষ হলো দুই দলের প্রস্তুতি ম্যাচটি।

মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয় এই প্রস্তুতি ম্যাচ। তবে বৃষ্টির কারণে গত দিনে ৮.৩ ওভারের বেশি খেলা হয়নি। আজ বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল সাড়ে ৯টায় খেলা শুরুর কথা থাকলেও বেলা ১১টার দিকে রোদের দেখা মিললে দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। তবে বেশিক্ষণ ম্যাচ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ৪৭ মিনিট খেলার পরই আবার বৃষ্টি নামে।

এদিন ৯ ওভার ৩ বলে খেলা মাঠে গড়ায়। আবারও বৃষ্টি নামায় খেলা বন্ধ ঘোষণা করা হয়। সময় গড়াতে গড়াতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। দুপুর নাগাদ মুষলধারে বৃষ্টি নামা শুরু হয়। বৃষ্টির সঙ্গে মাঠের অবস্থা ও আলোর পরিমাণ কম থাকায় ম্যাচ রেফারি ২টার দিকে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে ম্যাচ আবহে অনুশীলন করা হলো না সফরকারীদের।

বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১৫ মে, চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে। সিরিজ শেষ করে ২৮ মে দুপুর ১২.৫৫টায় বাংলাদেশ ছাড়বে সফরকারীরা।

এমএসএম / এমএসএম

বর্তমান ক্রিকেটারদের মধ্যে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

শুবমান শ্রেয়াস অভিষেককে নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রান্স ক্রিকেটারের

ধারাভাষ্য থেকে আথারটন-হুসেইনকে বাদ দিল পাকিস্তান!

এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের বড় জয়

এল ক্লাসিকোর আগে বড় জয় রিয়ালের

‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি