জুড়ীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ মে ) উপজেলা প্রশাসনের আয়োজনে তৈয়ুবুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈয়দা ফারহানা ইসলাম, ডা. তমা ঘোষ, একাডেমিক সুপারভাইজার মো. আলাউদ্দিন, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ক্রীড়া সংগঠক আব্দুল হেকিম ইমন প্রমুখ।
উদ্বোধনী খেলায় পশ্চিমজুড়ী ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের অনূর্ধ্ব-১৭ বালক দল পরস্পরের মোকাবেলা করে।
এমএসএম / জামান
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ
ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন
টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক
শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত
শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ
গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
Link Copied