বড়লেখায় তেলের মূল্য ঘষামাজা করায় জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সয়াবিন তেলের মূল্য নিয়ে কারসাজির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার (১১ মে) উপজেলার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে বড়লেখা থানা পুলিশের একটি দল।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পণ্যের গায়ে লিখিত ধার্যকৃত মূল্য ঘষামাজা করে উঠিয়ে ফেলা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৬ ব্যবসায়ীকে ৬টি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় অন্যান্য ব্যবসায়ীকে সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম মেনে ভোক্তাদের নিকট ধার্যকৃত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। অন্যথায় কোনো প্রকার অনিয়ম করলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়।
সহকারী কমিশন (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ