ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

এশিয়ান কাপ বাছাইপর্বের কঠিন গ্রুপে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২১ বিকাল ৫:৭

মেয়েদের এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের গ্রুপিং চূড়ান্ত হয়েছে আজ। গ্রুপ ‘জি’–তে বাংলাদেশের সঙ্গে আছে জর্ডান ও ইরান। গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর এশিয়ান কাপ খেলার টিকিট পাবে। সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ভারতে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।

বাছাইপর্ব শুরু হওয়ার কথা আগামী সেপ্টেম্বরে।
মেয়েদের এশিয়ান কাপে খেলবে ১২টি দল। স্বাগতিক ভারতের সঙ্গে বর্তমান চ্যাম্পিয়ন জাপান, রানার্সআপ অস্ট্রেলিয়া ও তৃতীয় হওয়া চীন সরাসরি খেলবে এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। বাকি আটটি দল খেলবে বাছাইপর্ব পেরিয়ে। বাছাইপর্বে ২৮টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। চারটি গ্রুপে আছে চারটি করে দল ও চারটি গ্রুপে দল তিনটি করে। বাছাইপর্ব শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে।

মেয়েদের লিগ শেষ হলেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশের কোচ গোলাম রাব্বানী ছোটন। তিনি বলেন, ‘ইরান ও জর্ডান আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তবে আমরাও ভালো দল। গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হওয়া খুব কঠিন। তবু আমাদের আশা আছে।’ মেয়েদের ফুটবল র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে ১৩৭ নম্বরে। যেখানে জর্ডান ও ইরানের অবস্থান যথাক্রমে ৫৯ ও ৭৭ নম্বরে।


সাবিনা খাতুনদের জন্য বাড়তি পাওনা ঘরের মাঠে বাছাইপর্ব খেলার সুযোগ। বাছাইপর্বে নিজেদের গ্রুপের খেলা আয়োজনের জন্য আবেদন করে সফল হয়েছে বাংলাদেশ। এ ব্যাপারে ফিফা কাউন্সিলর ও বাফুফে সদস্য মাহফুজ আক্তার কিরণ বলেন, ‘এশিয়ান কাপ বাছাইয়ে আমাদের গ্রুপের খেলা বাংলাদেশে আয়োজন করার জন্য আবেদন করেছিলাম। এএফসি আমাদের ভেন্যু দিয়েছে। আশা করি, ঘরের মাঠে মেয়েরা ভালো খেলবে।’

কফিল / কফিল

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড