আজ রাজস্থানের মুখোমুখি দিল্লি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের ৫৮তম ম্যাচে আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। ডিওয়াই পাতিল স্পোটর্স অ্যাকাডেমি মাঠে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম দল হিসেবে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে নবাগত দল গুজরাট টাইটান্স। পয়েন্ট তালিকায় তিনে রয়েছে রাজস্থান।এই অবস্থান ধরে রাখতে পারলে প্লে-অফে খেলা নিশ্চিত রয়্যালসের। তবে পাঁচে থাকা দিল্লির পথটা কঠিন, ১১ ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচে জয়টা তাদের খুবই দরকার।
গত ম্যাচে দিল্লির হয়ে তিন উইকেট শিকার করেছেন প্রোটিয়া পেসার অ্যানরিখ নরকিয়া। তাই আজকেও দিল্লির একাদশের বাইরে থাকতে হতে পারে মুস্তাফিজুর রহমানের।
দুদলের আজকের সম্ভাব্য একাদশ
দিল্লি ক্যাপিটালস : ডেভিড ওয়ার্নার, শ্রীকার ভারত, মিচেল মার্শ, ঋষভ পন্থ (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, রিপাল প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, অ্যানরিখ নরকিয়া ও খলিল আহমেদ।
রাজস্থান রয়্যালস : যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সানজু স্যামসন (অধিনায়ক), দেবদূত পাডিকাল, রিয়ান পরাগ, জিমি নিশাম/রাশি ভার ডার ডুসেন, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিদ্ধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ সেন।
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ