ইউক্রেনে ৭ হাজারেরও বেশি বেসামরিক হতাহত : জাতিসংঘ
রুশ সেনাবাহিনীর ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনে ৭ হাজার ১৭২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। এদের মধ্যে নিহত হয়েছেন ৩ হাজার ৪৫৯ জন এবং আহত হয়েছেন ৩ হাজার ৭১৩ জন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ১ হাজার ২৫৪ জন পুরুষ, ৮০৬ জন নারী, ৭৬ জন অপ্রাপ্তবয়স্ক তরুণী, ৯৩ জন অপ্রাপ্তবয়স্ক তরুণ ও ৬৯ জন শিশু। এর বাইরে আরো ১ হাজার ১১৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে ইউক্রেনে, যাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতদের অধিকাংশ গোলা ও রকেটজাতীয় বিস্ফোরক অস্ত্রের শিকার হয়ে মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছে হাইকমিশনের বিবৃতিতে। হাই কমিশন মনে করে, ইউক্রেনে হতাহতের প্রকৃত সংখ্যা এই হিসেবের চেয়ে অনেক বেশি। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হতাহতের সংখ্যা ঠিকমতো পাওয়া যাচ্ছে না। উদাহারণ হিসেবে বলা যায়, দোনেতস্ক এলাকার মারিউপোল, খারকিভ অঞ্চলের ইজিউম, লুহানস্কের পোপাস্নায় হতাহতের সঠিক ও নির্ভরযোগ্য সংখ্যা আমরা এখনো পাইনি। এ কারণে হাইকমিশন মনে করে, হতাহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি।
পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নির্দেশ দেওয়ার দুদিন আগে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির