তাসকিনের অস্ত্রোপচার লাগছে না
দীর্ঘদিন ধরে কাঁধের চোটে ভুগছেন পেসার তাসকিন আহমেদ। এই ইনজুরির কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে নেই তিনি। সুস্থ হয়ে ফিরতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধায়নে ইংল্যান্ডে চিকিৎসার জন্য গেছেন তাসকিন। সেখানে ডাক্তার দেখানোর পর জানা গেছে, আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে, ভবিষ্যতে বসতে হতে পারে অপারেশন টেবিলে।
ইংল্যান্ড থেকে মুঠোফোনে তাসকিন বলেন, ‘ট্যান্ডিনোপ্যাথিতে (কাঁধ) হালকা সমস্যা আছে। এখন ইনজেকশন এবং রিহ্যাবের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। যদি এর মাধ্যমে ঠিক না হয়, ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে অপারেশন লাগবে।’
গত বুধবার এমআরআইসহ তাসকিনের ৩টি টেস্ট করা হয়। সেখানে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। সুস্থ হয়ে মাঠে ফিরতে তাসকিনের এই রিহ্যাব প্রক্রিয়া কতদিনের, লন্ডনে হবে নাকি ঢাকায় তা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তাসকিনের সঙ্গে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশিষ বলছিলেন, ‘আমরা এখন সব তথ্য (রিপোর্ট) জোগাড় করছি চিকিৎসকদের কাছ থেকে। এরপর ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করে রিহ্যাবের পরিকল্পনা ঠিক করা হবে।’
কাঁধের চিকিৎসার কারণে গত মাসে দক্ষিণ আফ্রিকা সফর শেষ না করেই দেশে ফেরেন তাসকিন। একই কারণে খেলতে পারেননি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষেও দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে রাখা হয়নি তাকসিনকে। তার বর্তমান অবস্থা বিবেচনায় দ্বিতীয় ও শেষ ম্যাচেও পাওয়ার সম্ভাবনা নেই।
এমএসএম / এমএসএম
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে