ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাউজানে অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট উদ্বোধন


আমির হামজা, রাউজান  photo আমির হামজা, রাউজান
প্রকাশিত: ২৬-৫-২০২১ রাত ৮:৪৮

চট্টগ্রামের রাউজানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টু্র্নামেন্ট অনূর্ধ্ব-১৭ বালিকা ২০২১ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ মে) বিকেলে রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে খেলার প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।

উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুর ওহাব, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী খেলায় পৌরসভা-১ বনাম চিকদাইর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ০-২ গোলে চিকদাইর ইউনিয়নকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ হয় পৌরসভা-১। দ্বিতীয় ম্যাচের খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে নোয়াপাড়া ইউনিয়ন ও পূর্বগুজরা ইউনিয়ন।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা