ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

লন্ডনে নওয়াজ-শেহবাজের বৈঠক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২২ দুপুর ৪:৩৮

পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান ও সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের অজ্ঞাত একটি স্থানে দীর্ঘ ৬ ঘণ্টার এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের রাজনীতি ও নির্বাচন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বৈঠকে দলীয় অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান মুসলিম লিগের (এন) এই বৈঠকে ইসলামাবাদে আগাম কোনো নির্বাচন আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া পাকিস্তানের নাগরিকদের অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি এবং আর্থিক বিষয়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়াকেই আপাতত শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত বলে নির্ধারণ করা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, লন্ডনের একটি অজ্ঞাত স্থানে দীর্ঘ ছয় ঘণ্টাব্যাপী এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, তার ভাই ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রধান নওয়াজ শরীফ ছাড়াও খাজা আসিফ, মিফতাহ ইসমাইল, মরিয়ম আওরঙ্গজেব, আত্তা তারার, রানা সানাউল্লাহ, ইসহাক দার, আয়াজ সাদিকসহ অন্যান্য নেতারা ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি আস্থা ভোটে ক্ষমতা হারানোর পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর এই দেশটিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শেহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার ক্ষমতায় আসে। তবে ক্ষমতা হারানোর পর থেকেই সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ক্রমাগত আগাম সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছেন।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক