ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মাহিন্দা রাজাপাকসে ও তার মিত্রদের দেশত্যাগে নিষেধাজ্ঞা 


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১২-৫-২০২২ বিকাল ৫:১৫

শ্রীলঙ্কায় সদ্য পদত্যাগকারী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ও তার মিত্রদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) মাহিন্দা, তার রাজনীতিবিদ পুত্র নামাল এবং আরো ১৫ মিত্রকে দেশত্যাগ করতে নিষেধ করেছে স্থানীয় একটি আদালত। সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর সহিংসতার অভিযোগে তাদের ওপর এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এছাড়া গত সোমবার শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার তদন্ত করতে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কলম্বোর ম্যাজিস্ট্রেট। সেদিনের ওই ঘটনার জেরে দেশটিতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে, যাতে প্রাণ হারান অন্তত নয়জনঅ ক্ষয়ক্ষতিও হয় প্রচুর।

লঙ্কান আদালতের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, আদালতে একটি আবেদনে রাজাপাকসে ও তার সহযোগীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়েছিল। কিন্তু ম্যাজিস্ট্রেট তা প্রত্যাখ্যান করেছেন। কারণ, যেভাবেই হোক, যে কোনো সন্দেহভাজনকে আটক করার ক্ষমতা পুলিশের রয়েছে।

গত সোমবারের সহিংসতায় ভুক্তভোগীদের অভিযোগ, রাজাপাকসে ও তার সহযোগীরা প্রায় তিন হাজার সমর্থককে বাসে করে কলম্বোয় নিয়ে গিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা করতে প্ররোচিত করেছিলেন। তাদের দাবি, সরকার সমর্থকরা প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়।

এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২২৫ জনের মধ্যে বেশ কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী এবং ক্যাথলিক পুরোহিতও ছিলেন। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভের আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি হয়। এক রাতের মধ্যেই অগ্নিসংযোগ করা হয় শ্রীলঙ্কার মন্ত্রী-এমপিসহ প্রায় অর্ধশত রাজনৈতিক নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে। সহিংসতায় প্রাণ হারান এক এমপি, আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় আরো একজনকে। হামলার শিকার হন সরকারি কর্মকর্তারাও।

পরে তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। কিন্তু বিক্ষোভকারীদের ক্ষোভ তখনো যায়নি। তারা প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করে। শেষ পর্যন্ত সশস্ত্র বাহিনীর সাহায্য নিয়ে হেলিকপ্টারে চড়ে সরকারি বাসভবন ছাড়েন তিনি।

৭৬ বছর বয়সী এই নেতা বর্তমানে শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় একটি নৌঘাঁটিতে লুকিয়ে রয়েছেন। তার ছেলে নামাল গত মঙ্গলবার জানিয়েছেন, মাহিন্দা রাজাপাকসের দেশত্যাগ করার কোনো পরিকল্পনা নেই।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক