যানজট নিরসনে মসিকের উদ্যোগে মতবিনিময় সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আয়োজনে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশন এলাকায় যানজট নিরসনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২১ মের পর ইট, বালু ও যে কোনো পণ্যবাহী গাড়ি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ময়মনসিংহ শহরের অভ্যন্তরে চলাচল করতে পারবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামীকাল শুক্রবার থেকে শহরের অভ্যন্তরে কোনো সিএনজিও প্রবেশ করতে পারবে না।
সভায় অটোবইক ও অটোরিকসা চলাচল নিয়ন্ত্রণে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ মোতাবেক আগামী ১ জুন থেকে অটোরিকসা ও অটোবাইক চলাচল করবে। এছাড়া যানজট রোধে শহরের অভ্যন্তরের ত্রিশাল বাসস্ট্যান্ডকে মাসকান্দায় স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মসিক মেয়র, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সড়ক ও জনপদ এর নির্বাহী প্রকৌশলী ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ মাসকান্দা বাসস্ট্যান্ড পরিদর্শন করবেন এবং সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভার সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, আমরা যানজট মুক্ত নগরী হতে চাই। বহু কারণেই এই শহরে যানজট বৃদ্ধি পেয়েছে, কিন্তু তা যে কোন মূল্যে নিরসন করতে হবে। নাগরিক জীবনে স্বাচ্ছন্দ আনতে নির্মাণ সামগ্রী রাস্তায় রাখা রোধ, ফুটপাত দখলমুক্তকরণ এবং রাস্তার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম আরো জোরদার করা হবে বলে মেয়র জানান। এছাড়া ব্রিজ থেকে কেওয়াটখালী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, শহরের অভ্যন্তরের সড়কসমূহ প্রশস্তকরণ এবং রেলক্রসিংসমূহে ফ্লাইওভার বা ওভারপাস নির্মাণের সড়ক ও জনপদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান মেয়র।
সভায় মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, মসিকের সচিব রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. আমিনুর রহমান, ময়মনসিংহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিআরটিএ কর্মকর্তা, ট্রাফিক ইন্সপেক্টর আবু নাসের মো. জহির, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, জেলা বাস মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দীন মন্তা, সেক্রেটারি সোমনাথ সাহা, ব্যাটারিচালিত অটো মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন, ময়মনসিংহ জেলা অটোবাইক চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলীপ সরকারসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied