ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

উত্তর কোরিয়ায় করোনায় প্রথম মৃত্যু, জ্বরে আক্রান্ত সাড়ে ৩ লাখ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২২ সকাল ৯:৩৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উত্তর কোরিয়ায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। করোনার উপসর্গ নিয়ে দেশটিতে ৬ জনের মৃত্যুর তথ্য জানা গেলেও কোভিডে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কমপক্ষে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। এছাড়া দেশটিতে লাখ লাখ মানুষ করোনার অন্যতম উপসর্গ জ্বরে ভুগছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার (১৩ মে) এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, এপ্রিলের শেষের দিক থেকে অজ্ঞাত উৎস থেকে জ্বর ‘বিস্ফোরকভাবে দেশব্যাপী ছড়িয়ে পড়েছে’। এরপর থেকে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৮০০ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, বর্তমানে উত্তর কোরিয়ার প্রায় সাড়ে তিন লাখ মানুষ জ্বরে ভুগছেন। এর মধ্যে বৃহস্পতিবারই দেশটিতে নতুন করে জ্বরে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার মানুষ। এছাড়া প্রায় ১ লাখ ৬২ হাজার ২০০ মানুষের চিকিৎসা করা হয়েছে। অবশ্য দেশটির ঠিক কতজন মানুষ এখন পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন সেটি প্রকাশ করা হয়নি।

কেসিএনএ বলছে, জ্বরের উপসর্গ নিয়ে উত্তর কোরিয়ায় অন্তত ছয়জন মারা গেছেন, যাদের মধ্যে একজনের ভাইরাসের অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনে সংক্রামিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গতকাল বৃহস্পতিবার দেশটির একটি অ্যান্টি-ভাইরাস কমান্ড সেন্টার পরিদর্শন করেন। এর আগে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় তিনি ‘গুরুতর জরুরি অবস্থা’ ঘোষণা করেন এবং একই সঙ্গে দেশজুড়ে লকডাউন জারি করেন।

উত্তর কোরিয়া বলছে, গত এপ্রিল মাসে রাজধানী পিয়ংইয়ং থেকে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। তবে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া ভাইরাসের এই প্রাদুর্ভাবের কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি।

অবশ্য পিয়ংইয়ংয়ে গত ১৫ ও ২৫ এপ্রিল সামরিক কুচকাওয়াজ এবং বৃহৎ সমাবেশ-সহ বেশ কয়েকটি বড় গণজমায়েতের আয়োজন করা হয়েছিল, যেখানে অংশ নেওয়া অধিকাংশ মানুষ মাস্ক পরেননি।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক