ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

তাজমহলের ‘আসল ইতিহাস’ জানার আবেদন খারিজ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৫-২০২২ দুপুর ১২:৩৩

তাজমহলের ‘আসল ইতিহাস’ জানতে চেয়ে ভারতের উত্তরপ্রদেশের বিজেপি নেতার জনস্বার্থ মামলা দায়েরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার শুনানি পর্বে আবেদনকারী পক্ষের আইনজীবীকে দুই বিচারপতির বেঞ্চ ভর্ৎসনা করে বলেছে, এভাবে জনস্বার্থ মামলাকে উপহাসের বিষয়ে পরিণত করার চেষ্টা করবেন না। এরপর তাজমহলের বন্ধ থাকা ২২টি ঘর খুলে দেখার আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

অযোধ্যা জেলার ‘মিডিয়া ইনচার্জ’ রজনীশ সিংহ ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিকাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই)-এর তত্ত্বাবধানে তাজমহলের ‘আসল ইতিহাস’ অনুসন্ধানের দাবিতে এলাহাবাদ হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। পাশাপাশি তাজমহলের অন্দরে দীর্ঘ দিন ধরে ২২টি ঘর বন্ধ রয়েছে দাবি করে, এএসআইয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে সেগুলো খোলারও দাবি জানান তিনি। এমন দাবি প্রসঙ্গে দুই বিচারপতির বেঞ্চের প্রতিক্রিয়া, ‘এরপর তো আগামীকাল আপনারা আমাদের চেম্বার খুলে কী আছে দেখার অনুমতি চাইবেন!’

হিন্দুত্ববাদী সংগঠনগুলোর দাবি, ‘তেজো মহালয়’ নামে একটি শিব মন্দিরের ওপরে তাজমহল গড়া হয়েছে। যদিও বৃহস্পতিবার আদালতে রজনীশের আইনজীবী জানান, তাজমহলের জমিতে মন্দির নির্মাণ করা তাদের উদ্দেশ্য নয়। প্রকৃত ইতিহাস জনসাধারণের সামনে তুলে ধরতেই ওই জনস্বার্থ মামলা। যদিও সেই যুক্তি মানতে চায়নি এলাহাবাদ হাইকোর্ট।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক