শেরপুরে সয়াবিন তেল মজুদের দায়ে জরিমানা
বগুড়ার শেরপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করার দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে শেরপুর হাটখোলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবরিনা শারমিন। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শহরের হাটখোলা এলাকায় ফকির অয়েল মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার বিভিন্ন দোকানে অবৈধভাবে সয়াবিন তেল মজুদ রাখায় সৃষ্ট সয়াবিন তেলের কৃত্রিম সংকট দূর করতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে পরিচালনা করছেন প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের দিকনির্দেশনায় অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের হাটখোলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবরিনা শারমিন।
এ সময় অবৈধভাবে ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেল মজুদ করার দায়ে অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী ফকির অয়েল মিলের মালিক ব্যবসায়ী আনোয়ার হোসেনকে মজুদকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির শর্তে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. সাবরিনা শারমিন বলেন, সয়াবিন তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও যারা কৃত্রিম সংকট তৈরি করেছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত