টুইটার কেনার চুক্তি স্থগিত করলেন ইলন মাস্ক
এখনই টুইটার কিনছেন না বিশ্বের শীর্ষধনী ইলন মাস্ক। জনপ্রিয় সোশ্যাল মিডিয়াটির অধিগ্রহণ চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছেন তিনি। এর জন্য টুইটারের ফেক অ্যাকাউন্ট নিয়ে কিছু সমস্যার কথা জানিয়েছেন টেসলা প্রধান।
শুক্রবার (১৩ মে) এক টুইটে ইলন মাস্ক বলেছেন, টুইটারে স্প্যাম বা জাল অ্যাকাউন্ট ৫ শতাংশেরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে, এমন দাবির পক্ষে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত এ চুক্তি সম্পন্নের প্রক্রিয়া স্থগিত থাকবে।
ইলন মাস্ক টুইটারে এ ঘোষণার পাশাপাশি বার্তা সংস্থা রয়টার্সের একটি নিউজ শেয়ার করেছেন। যেখানে বলা হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে মনিটাইজ করার যোগ্য এমন সক্রিয় ব্যবহারকারীর ৫ শতাংশের কম অ্যাকাউন্ট ভুয়া।
এদিকে বিশ্বের শীর্ষ এই ধনীর এমন সিদ্ধান্তে টুইটারের শেয়ারের দাম ২০ শতাংশ কমে গেছে।
গত মাসে প্রায় চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে বিনিময়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমটি কিনে নেন টেসলার কর্ণধার। আনুষ্ঠানিকভাবে টুইটার বিক্রির ঘোষণার পর এক যৌথ বিবৃতিতে ইলন বলেছিলেন, গণতন্ত্র সঠিকভাবে কাজ করার ভিত্তি হলো বাকস্বাধীনতা। টুইটার হলো সেই ডিজিটাল মাধ্যম, যেখানে যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়
টুইটারের বোর্ডের চেয়ারপার্সন ব্রেট টেলর দাবি করেছিলেন, মাইক্রোব্লগিং সাইট কেনার জন্য ইলন যে প্রস্তাব দিয়েছিলেন, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে, যা টুইটারের অংশীদারদের জন্য সেরা পথ হবে।
জামান / জামান
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা