ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রোনালদোর কাছে রেকর্ড হারিয়ে সম্মানিত তিনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২১ বিকাল ৬:২৩

বহুদিন ধরেই রেকর্ডটা কেবল নিজের করে রেখেছিলেন আলি দিয়াই। এখন সেটা তাকে যে হারাতে হচ্ছে, মোটামুটি নিশ্চিত। বুধবার রাতে ইউরোর ম্যাচে ফ্রান্সের বিপক্ষে গোল করে ইতোমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদো ছুঁয়ে ফেলেছেন দিয়াইকে। আর এক গোল করলেই ছাড়িয়ে যাবেন তাকে। 

১৪৫ ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলে দিয়াইয়ের গোল ১০৯টি। অন্যদিকে ১৭৮ ম্যাচে রোনালদো করেছেন ১০৯ গোল। আর মাত্র একটি গোল করলে দিয়াইকে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক হবেন রোনালদো। 

তবে রোনালদোর কাছে রেকর্ড হারানোয় কোনো আক্ষেপ নেই ইরানের ফুটবল তারকা দিয়াইয়ের। পর্তুগিজ মহাতারকাকে উল্টো অভিনন্দন জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লিখেছেন, তার কাছে রেকর্ড হারানো হবে সম্মানের। 

তিনি লিখেছেন, ‘অভিনন্দন ক্রিস্টিয়ানো রোনালদো, আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা থেকে এক গোল দূরে তিনি। আমি সম্মানিত যে, এই অসাধারণ অর্জন রোনালদোর নিজের করে নেবেন। তিনি চ্যাম্পিয়ন একজন ফুটবলার এবং হৃদয়বান একজন মানুষ, যিনি পুরো বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেন।’

এমএসএম / এমএসএম

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড