পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে আগ্রহী জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি বলেছেন, যে কোনো সময় আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে প্রস্তুত আছি। ইতালির সংবাদমাধ্যম আরএআই ওয়ান টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে আমি পুতিনের সঙ্গে কথা বলতে প্রস্তুত আছি। কিন্তু শুধুমাত্র তার সঙ্গে। তার কোনো মধ্যস্থতাকারীকে ছাড়া। আর আলোচনা হতে হবে সংলাপের উদ্দেশ্যে, কোনো আল্টিমেটামের জন্য নয়।
এদিকে, শান্তিচুক্তির জন্য ইউক্রেন তাদের অঞ্চল নিয়ে কিছুটা ছাড় দিতে পারে বলে শোনা যাচ্ছে। রাশিয়া ইউক্রেনের দোনেৎস্ক, লুহানেস্কের কিছু অংশ, মারিউপোল, মেলিতোপোল ও খেরসন দখল করে রেখেছে সেটিকে স্বীকৃতি দিতে পারে ইউক্রেন।
যদিও এ ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ২৪ ফেব্রুয়ারি থেকে যেসব স্থান দখল করে রেখেছেন সেগুলো ছেড়ে দিন। আর এটিই যে কোনো বিষয় নিয়ে আলোচনা করার প্রথম ধাপ।
অন্যদিকে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা ২৯ মার্চের পর মুখোমুখি আর কোনো আলোচনায় বসেননি। এ আলোচনায় রাশিয়ার অন্যতম প্রতিনিধি ভ্লাদিমির মেদেনেস্কি ইন্টারফেক্সকে জানিয়েছিলেন, দূর থেকে ভিডিও কলের মাধ্যমে তাদের আলোচনা হচ্ছে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির