ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুনে ২৭ জনের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৫-২০২২ সকাল ৮:২৫

ভারতের দিল্লিতে একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে আরো প্রায় ৭০ জনকে। ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় শুক্রবার (১৩ মে) বিকেল ৫টার দিকে পশ্চিম দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি তিনতলা ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ওই বাড়িটি বিভিন্ন অফিসকে ভাড়া দেয়া হতো। দমকা হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দিনের ব্যস্ত সময়ে যখন আগুন লাগে, তখন বাড়িতে বহু মানুষ ছিলেন। শেষ খবর অনুযায়ী, আগুনে ঝলসে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে অন্তত ৬০ থেকে ৭০ জনকে। আগুনের গ্রাস থেকে বাঁচতে বহুতল থেকে ঝাঁপ দিয়েছিলেন অনেকে। তাদের মধ্যে ৪০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। আগুনের তীব্রতা দেখে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ শুরু করে। পরে আরো ৪টি ইউনিট যোগ দেয়। তবে কিভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক