ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মাহিন্দা রাজাপাকসেসহ ৭ জনকে গ্রেফতারের আবেদন


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৫-২০২২ সকাল ৮:৫৭

শ্রীলঙ্কার সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেসহ শীর্ষস্থানীয় ৭ নেতা ও কর্মকর্তাকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে আদালতে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। টেম্পল ট্রিজ ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাদের তাৎক্ষণিকভাবে গ্রেফতারের আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, টেম্পল ট্রিস ও গলে ফেসের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ভীতি প্রদর্শন ও আক্রমণে সহায়তার ষড়যন্ত্রে জড়িত থাকা সংক্রান্ত এক মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ৭ জনকে গ্রেফতারের জন্য সিআইডিকে অবিলম্বে নির্দেশ দিতে কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে ব্যক্তিগত অভিযোগ দায়ের করেন এক আইনজীবী।

আবেদনে মাহিন্দা রাজাপাকসে, লঙ্কান সংসদ সদস্য জনস্টন ফার্নান্দো, সঞ্জিওয়া এদিরিমান্নে, সানাৎ নিশান্থা, মোরাতুওয়া পৌরসভার চেয়ারম্যান সামান লাল ফার্নান্দো, পশ্চিম প্রদেশের দায়িত্বে থাকা সিনিয়র ডিআইজি দেশবন্ধু টেনাকুন এবং আইজিপি চন্দনা বিক্রমেরত্নেকে বিবাদী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে।

গতকাল শুক্রবার কলম্বো ফোর্ট ম্যাজিস্ট্রেট থিলিনা গামাজের আদালতে ওই আবেদন পেশ করা হয়। ম্যাজিস্ট্রেট আগামী ১৭ মে কলম্বো চিফ ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনটি গ্রহণের নির্দেশ দিয়েছেন।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক