৩ উপায়ে দূর করুন হাত-পায়ের কালচে ভাব
মুখের ত্বকের যত্ন নিয়মিত নেয়া হলেও হাত-পা অবহেলিত থাকে। অথচ হাত-পা সবচেয়ে বেশি নোংরা হয়। বেশিরভাগ মানুষই মুখের ত্বকের যত্ন নিতেই ব্যস্ত থাকেন। অন্যদিকে হাত-পা কালচে হতে শুরু করে। এ কারণে এক সময় হাত-পা উজ্জ্বলতা হারায়, যা দেখতে বেশ কটূ দেখায়।
হাত-পা কালো হতে শুরু করলে ৩ উপায়ে তা দূর করুন-
>> ত্বকের জন্য প্রাকৃতিক জিনিসের চেয়ে ভালো আর কিছু নেই। ওটমিল দুর্দান্ত বডি স্ক্রাব হিসেবে কাজ করে। ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করতে এটি অনেক উপকারী। অন্যদিকে নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ করতে অনেক সাহায্য করে।
>> লেবু ভিটামিন সি এর একটি চমৎকার উৎস। এতে থাকা প্রাকৃতিক ব্লিচ এজেন্ট ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে। অন্যদিকে চিনি ত্বক এক্সফোলিয়েট করতেও সাহায্য করে।
>> অ্যালোভেরা জেল ত্বকের জন্য ময়েশ্চারাইজিংয়ের পাশাপাশি চমৎকার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যসম্পন্ন। অ্যালার্জি বা ফুসকুড়ির কারণে যদি আপনার হাতে-পায়ে কালো দাগ হয়, তাহলে জেল দিয়ে ম্যাসাজ করলে এই দাগগুলো দ্রুত উঠে যাবে।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত