আমের মোরব্বা তৈরির রেসিপি
আমের মোরব্বা খেতে কে না পছন্দ করেন? বাজারে এখন কাঁচা আম বেশ সহজলভ্য। তাই এখনই সেরা সময় আমের মোরব্বা তৈরি করে বছরব্যাপী সংরক্ষণ করার। ঘরেই খুব সহজে তৈরি করা যায় আমের মোরব্বা। তাও আবার কয়েকটি উপকরণ দিয়েই।
আসুন জেনে নেই মোরব্বা তৈরির সবচেয়ে সহজ রেসিপি-
উপকরণ : বড় কাঁচা আম ১৫টি, চিনি ২ কেজি, ফিটকিরি গুঁড়া ১ চা চামচ, পানি পরিমাণমতো, তেজপাতা ২টি, এলাচ ১টি, চুন ভেজানো আধা চা চামচ এবং লবণ স্বাদমতো।
তৈরির পদ্ধতি : প্রথমে আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। তারপর আম ২ টুকরা করে কেটে নিন। আঁটি ফেলে আম পানিতে ভিজিয়ে রাখুন। কাঁটা চামচ দিয়ে আমগুলো ভালো করে কেচে নিন। এরপর আমগুলো আবার পরিষ্কার পানিতে রাখুন। এভাবে ঘণ্টাখানেক পরপর ২-৩ বার পানি বদলে নিন। পরিষ্কার পানিতে চুন ও ফিটকিরি গুনিয়ে নিতে হবে। চুন ও ফিটকিরি গোলানো পানিতে ৩ ঘণ্টা ডুবিয়ে রাখুন আম।
এবার পানি থেকে আমগুলো তুলে ফুটানো পানিতে জ্বালিয়ে পানি ঝরিয়ে রাখুন। অন্যদিকে চিনিতে পরিমাণমতো পানি দিয়ে সিরা তৈরি করুন। সিরায় আমসহ সব কিছু দিয়ে জ্বাল দিতে থাকুন। চিনি থেকে পানি শুকিয়ে আমের গায়ে আঠালো ভাব এলে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন আমের মোরব্বা। ফ্রিজে রেখে বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন এই মোরব্বা।
জামান / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?